শিরোনাম
ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ রাঙ্গামাটি- আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজে ‘শহীদ মনির’ নামে হল করার দাবি পিসিসিপির দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে রাঙ্গামাটির কাপ্তাই ৪১ বিজিবি শীতবস্ত্র বিতরণ সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার

স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি-ইউএনও

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজে অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তার প্রতিনিধি কর্তৃক সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ নভেম্বর) এসংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এটি জারি করা হয়েছে।

পরিপত্রে আরো বলা হয়, মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং- ১৬৭৫৭/২০১৫ মামলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ কর্তৃক গত ৮ সেপ্টেম্বর তারিখে জারীকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী এডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions