শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

হেফজখানায় শিক্ষকের অমানবিক বেত্রাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৪১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-চন্দনাইশের হাশিমপুর বাগিচাহাট সংলগ্ন কদম রসূল (দ.) হিফজুল কোরআন মডেল মাদরাসায় এক শিক্ষার্থীকে অমানবিকভাবে মারধর করেছেন ওই মাদরাসার শিক্ষক হাফেজ নুর হাসান। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মিশকাতুল আলম রাতিফ (১০)। পূর্বের পড়া আদায় করতে না পারায় তাকে বেত্রাঘাত করে গুরুতর আহত করে বলে জানা যায়।

জানা যায়, গত ৬ মে (মঙ্গলবার) দুপুরে তার মা সানজুমান তাসমিন রিমু (৩০) ছেলেকে মাদরাসায় খাবার দিতে যান। এ সময় মিশকাত কান্না জড়িত কণ্ঠে মাকে বলার পর তার শরীরের কাপড় খুললে দেখা যায় বেত্রাঘাতের চিহ্ন। তিনি মিশকাতকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে চিকিৎসা করান। পূর্বের পড়া আদায় করতে না পারায় শিক্ষক হাফেজ নুর হাসান মিশকাতকে বেধড়ক মারধর করেন বলে জানান তিনি। মিশকাত দক্ষিণ জোয়ারার প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে। সে ওই মাদরাসায় হেফজ ১০ পারায় পড়ছে। এ ব্যাপারে তার মা সানজুমান তাসমিন বাদী হয়ে হাফেজ নুর হাসানকে বিবাদী করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

চন্দনাইশ থানার ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, মাদরাসা ছাত্রকে প্রহারের বিষয়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions