শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

বান্দরবানে এক অফিসারকে গুলি করে ৫ লাখ টাকা লুট

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৮০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাজী রাবার প্রসেসিং প্লানটেশন অফিসার ইনচার্জ শামিম রেজাকে গুলি করে ৫ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রকিবুল হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গত রোববার রাত সাড়ে দশটার দিকে বাইশারী বাজার-নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় গুলিবিদ্ধ শামিম রেজাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবক উপজেলার বাইশারী ইউনিয়নের পুনর্বাসনপাড়া গ্রামের মো. ইসহাকের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় অফিসের হিসেবনিকেশ শেষে হাতে থাকা ৫ লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন গাজী রাবার প্রসেসিং প্লানটেশন অফিসার ইনচার্জ শামিম রেজা। খবর পেয়ে অস্ত্রধারীরা গুলি করে ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় রাবার কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুলিবিদ্ধ কর্মকর্তার ভাই সরওয়ার আলম বলেন, আমার বড়ভাই শামিম রাবার প্রসেসিং প্লানটেশনের কাজ শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার সময়ে ৬-৭ জনের একটি অস্ত্রধারী দল তাকে গুলি করে। এসময় তার কাছে থাকা ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমাদের মা শাহিদা বেগম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রকিবুল হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ মাসরুরুল হক জানান, জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions