শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

কাশ্মীর সীমান্তে সেনাদের মধ্যে ফের গোলাগুলি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে। রোববার (২৭ এপ্রিল) কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এ সংঘর্ষ হয়। সোমবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়া জেলায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রাতে পাকিস্তানের সেনা চৌকিগুলো থেকে কোনো উসকানি ছাড়াই গুলি চালানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র পিটিআইকে জানান, ২৭-২৮ এপ্রিল রাতের মধ্যে, কুপওয়া ও পুঞ্চ জেলার বিপরীতে থাকা এলাকা থেকে পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। ২২ এপ্রিল পেহেলগামের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত এলাকায় ছুটি কাটাতে আসা ২৫ জন পর্যটককে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে এক জন নেপালের নাগরিকও ছিলেন। ঘটনায় আরও এক কাশ্মীরি স্থানীয় বাসিন্দাও মারা যান, যিনি এক সন্ত্রাসীর কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

মর্মান্তিক এই হামলার পর ভারত সরকার একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।

অন্যদিকে, ইসলামাবাদ পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে সিন্ধু চুক্তি স্থগিত করাকে ‘যুদ্ধের উস্কানি’ বলে উল্লেখ করেছে। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি কার্যকর ছিল, যা এখন আবার চরম চাপের মুখে পড়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions