শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে জলোৎসবে মারমা তরুণ-তরুণীদের বুনো উল্লাস

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে মারমা সংস্কৃতিক সংস্থার (মাসস) আয়োজনে জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।

জলোৎসবে বিভিন্ন স্থান থেকে আগত মারমা তরুণ-তরুণীরা অংশ নেন। জলকেলিতে অংশ নেওয়া মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটানোর মাধ্যমে পুরোনো বছরের সব জীর্ণতাগ্লানি ধুয়ে, মুছে নতুন বছরকে বরণ করে নেন এবং জলের তালে তালে বুনো উল্লাসে মেতে উঠেন।

এ জলোৎসবের মধ্যে দিয়ে নতুন বছর বরণের পাশাপাশি অনেক মারমা তরুণ-তরুণী মন দেয়া-নেয়ার কাজটা শেষ করে নিয়েছেন। জলোৎসবের পাশাপাশি এইদিন পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর পাহাড়ি শিল্পীরা বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায় ঐতিহ্যবাহী সাংগ্রাই জলোৎসব, পার্বত্য জনপদের ক্ষুদ্র জনগোষ্ঠির নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, নতুন বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। ক্ষুদ্র গোষ্ঠি, পাহাড়ি-বাঙালী এরকম কোন বৈষম্য থাকবে না। আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, ইউরোপীয় ইউনয়নের রাষ্ট্রদূতগণসহ প্রশাসনের গুরুত্বপূর্ন ব্যক্তি-বর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি মংথোয়াই খই মারমা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions