শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

রাঙ্গামাটিসহ সারা দেশে ১৮ হাতির অস্বাভাবিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- খাবার সংকট ও স্থানীয়দের হামলায় ছয় মাসে রাঙ্গামাটিসহ সারা দেশে অন্তত ১৮টি হাতি মারা পড়েছে। শুধু দাঁত ও নখের জন্য কখনো গুলি করে, কখনো বৈদ্যুতিক ফাঁদে ফেলে বা নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে প্রাণীটিকে। এতে ক্রমেই হাতির সংখ্যা হ্রাস পাচ্ছে। হাতি হত্যার পেছনে বন বিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারীও জড়িত বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে।

১৯৮০ সালে প্রথম জরিপে দেশে হাতি ছিল ৩৮০টি। ২০০০ সালে তা কমে দাঁড়ায় ২৩৯টিতে। সবশেষ ২০১৬ সালের জরিপে হাতি ছিল ২৬৮টি। এরপর আর জরিপও হয়নি।

চলতি বছরের ৮ এপ্রিল ফাঁসিয়াখালীর জলদি রেঞ্জের মনুরমার ঝিরিতে একটি হাতিকে কুপিয়ে হত্যা করে নখ ও দাঁত কেটে নেওয়া হয়। কয়েক বছর ধরে হাতির প্রতি এমন নৃশংসতার নজির নেই। ২৮ মার্চ একই এলাকায় আরেকটি হাতির রহস্যজনক মৃত্যু হয়। ১১ মার্চ রাঙ্গামাটির রাজস্থলীতে গর্ভবতী বুনো হাতি মারা যায়। দুই দিন পর কক্সবাজারের উখিয়ায় গুলি করে হত্যা করা হয় আরেকটি হাতিকে। গত বছর নভেম্বরে কক্সবাজারে ট্রেনের ধাক্কায় হাতি মারা যায়। এ নিয়ে ছয় মাসে ১৮টি হাতি মারা গেছে, যার অধিকাংশই অস্বাভাবিক মৃত্যু। হাতি হত্যা নিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, বনের হাতি রক্ষায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। হাতির চলাচলের জন্য আমরা কিছু কিছু খাস জায়গা বরাদ্দ চাইছি। সেখানে আমরা হাতির খাদ্যোপযোগী আবাস করে দিতে পারব, যাতে মানুষের সঙ্গে হাতির বিরোধ কমে আসে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions