শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় বান্দরবানে বিক্ষোভ ও মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৬১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরা নামে শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করায় ধর্ষকের শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে ।

রবিবার (২৩ মার্চ) সকালে জেলা শহরে প্রেসক্লাব চত্ত্বরে সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে বান্দরবান জেলা শাখার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম আয়োজনে আদিবাসী নারীর নিরাপত্তা নিশ্চিত কর এই প্রতিপাদ্য এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, যশোরের কেশবপুর থানার অনন্ত সাহাপাড়া আউট রি গার্লস রিচ হোস্টেলের ত্রিপুরা শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এই ঘটনাকে ধামাচাপা দিতে খ্রিস্টফার সরকার বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে।

তাই হোস্টেলের পরিচালক খ্রিস্টফার সরকার ও সকল দোষীদের গ্রেফতার করার পাশাপাশি পরিবারকে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান বক্তারা।

এর আগে গত ১৪ মার্চ যশোরের কেশবপুরের সাহাপাড়ার খ্রিষ্টান মিশন থেকে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যনে প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বান্দরবান জেলা শাখার সভাপতি লাভেদ ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর সহ সভাপতি জন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম এর সাংগঠনিক সম্পাদক গুংগাজলি ত্রিপুরাসহ বিভিন্ন ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions