শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৮৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনীর স’মিল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভীড় জমায়। পরে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা মংরী রাখইনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।

তার পরিবারের লোকজন জানায় গত ২দিন ধরে মংরী রাখাইন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। পরে আজ (শুক্রবার) সকালে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহেদ পারভেজ ও থানার সেকেন্ড অফিসার মো. সোহাগ চৌধুরীসহ ঘটনাস্থলে যান। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হপাসাতালে পাঠায়।

পুলিশ জানায়, নিহত মংরী রাখাইন ১৩ মার্চের আগের রাত থেকে নিখোঁজ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions