শিরোনাম
মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

চট্টগ্রামে সাবেক মহিলা কাউন্সিলরসহ আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নগরীর বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীসহ আওয়ামী, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাসু, মো. সৌরভ, মো. জোবায়ের হোসেন রানা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান, তন্ময় সেন শিবু, মো. এমরান হোসেন মনির, জাবেদ উদ্দিন সাজু, মো. দিলু মিয়া প্রকাশ দেলোয়ার, রাজিবুর রহমান রুবেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, মো. কামরান উদ্দিন, মো. হানিফ, মো. কায়েস, মো. আরিফ হোসেন, গাফফার হোসেন, আক্তার জালাল বাবু, মো. সোহেল ও রাসেল আহমেদ।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions