শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযানে কেএনএফ’র দুই সন্ত্রাসী আটক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ’র দুই সন্ত্রাসী আটক করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি অপারেশন দল কেএনএফ এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে।

অপারেশন দলটি কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় অপারেশন দলটি ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামক ০২ জন কেএনএফ সন্ত্রাসীকে আটক করে।

জানা যায়, আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

উল্লেখ্য যে, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন যাবৎ এ অভিযান পরিচালনা করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions