শিরোনাম
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১ শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাজেকে সোলারভিত্তিক পানি সরবরাহ ও কৃষি সেচ প্রকল্পের উদ্বোধন সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল কক্সবাজার সৈকতে বসছে তিনদিনের পর্যটন উৎসব রাঙ্গামাটিতে আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করলেন মীর হেলাল রাঙ্গুনিয়ায় ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শুরু, উৎপাদন হবে দৈনিক ১০ কোটি লিটার পানি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার হাতছানি বান্দরবানের মারাইংতংয়ে জেলা পরিষদে কোন দুর্নীতি-অনিয়ম হলে ছাড় দেয়া হবেনা : পার্বত্য প্রতিমন্ত্রী

অবসরের ইঙ্গিত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৯৭ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- সম্প্রতি শরীর চর্চা করতে গিয়ে আহত হন অভিনেত্রী রাশমিকা মান্দানা। আর তাই বন্ধ হয়ে যায় সালমান খানের সঙ্গে তার ‘সিকান্দার’ সিনেমার শুটিং। এরইমধ্যে বিমানবন্দরে দেখা মেলে অভিনেত্রীর। দেখা যায়, নিজ পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না তিনি। হুইল চেয়ারে বসে মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। এর মাঝেই অভিনয় থেকে অবসর নেয়ার কথা শোনা গেল রাশমিকার মুখে। তার পরবর্তী সিনেমা ‘ছাবা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবসর নেয়ার ইঙ্গিত দেন। এ ছবিতে মারাঠা রানী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করে অত্যন্ত আনন্দিত জানিয়ে তিনি বলেন, এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই। রাশমিকা বলেন, ‘ছাবা’ ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই সিনেমায় রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটির ট্রেলার ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions