শিরোনাম
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায় পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে,বাড়ছে অসন্তোষ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ

খাগড়াছড়িতে সেনা অভিযানে দুই একর গাঁজা খেত ধ্বংস

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২১১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে অন্তত দুই একর গাঁজা খেত ধ্বংস করেছে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্য। মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের সিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা খেত ধ্বংস করা হয়।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা লোক চক্ষুর আড়ালে গহীন অরণ্য এসব গাঁজা খেতের চাষ করে আসছে। এমন সংবাদ পেয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজি’র নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ধ্বংস করা দুই একর গাঁজা খেতে মূল্য অন্তত অর্ধ কোটি টাকা বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে বলেও সেনা কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions