শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

গাজায় হামাস-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নানা নাটকীয়তার পর গাজায় কার্যকর করা হয়েছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। তিন জিম্মির একটি তালিকা ইসরাইলের কাছে হস্তান্তরের পর এ বিষয়ে অগ্রসর হয়েছে উভয়পক্ষ। স্থানীয় সময় রোববার বেলা সোয়া ১১টার দিকে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ইসরাইলের প্রধানমন্ত্রীর প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে আরও চার নারীকে মুক্তির কথাও জানিয়েছে সংগঠনটি।

এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরে রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে ইসরাইলি হামলায় আরও ১৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। এদের মধ্যে রাফা শহরে একজন, খান ইউনূসে ৬ জন এবং গাজার উত্তরাঞ্চলে বাকিরা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন ওই মুখপাত্র।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের প্রথম দিনে মুক্তি দেয়া তিনজন ইসরায়েলি বন্দির নাম প্রকাশ করেছে গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এক টেলিগ্রাম পোস্টে হামাসের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। গাজায় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু জিম্মিদের নাম প্রকাশে দেরি হওয়ায় তা বিলম্ব হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions