শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আইন লঙ্ঘন করে যে সব রিসোর্ট তৈরি করা হয়েছে সেগুলো খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে–পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ১২ মার্চ বসবে সংসদের প্রথম অধিবেশন, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার পুলিশের উচ্চ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘বঙ্গসম্মান’ পেলেন তারা পুলিশের মনোবল ও মানুষের আস্থা ফেরাতে কী করবে সরকার বাংলাদেশ ‘ক্রাইসিস বাটন’ চেপে দিয়েছে— দেবপ্রিয় ভট্টাচার্য ওসাসুনার কাছে রিয়ালের লজ্জার হার বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ ঘুমের মধ্যে ফুসফুসে ঢুকছে বিষ

রুপির দাম তলানিতে, নিয়ন্ত্রণে যে সিদ্ধান্ত নিলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আন্তর্জাতিক ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন নীতি নির্ধারণ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)।

সম্প্রতি ভারতীয় মুদ্রার দাম ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার রেকর্ড গড়েছিল। এই আবহে ভারতীয় মুদ্রার ব্যবহার বাড়াতে এবার থেকে বিদেশীদেরও ভারতীয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়া হবে।

সম্প্রতি এই সংক্রান্ত ঘোষণা করে আরবিআই জানিয়েছে, বিদেশে ভারতীয় ব্যাংকগুলোর শাখায় বিদেশী নাগরিকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে সেই অ্যাকাউন্ট হবে ভারতীয় মুদ্রার। এই নীতি বদলের ফলে সীমান্ত পার লেনদেনে স্থানীয় মুদ্রায় লেনদেন সহজ হয়ে যাবে। অর্থাৎ সেই বিদেশী ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার ভারতে এলে অনায়াসে ব্যাংকের মাধ্যমে ভারতীয় মুদ্রাতেই লেনদেন করতে পারবেন।

এদিকে, ভারতীয় ব্যাংকগুলোর বিদেশী শাখায় কোনো বিদেশীর অ্যাকাউন্ট থাকলে ভারতে থাকা কোনো ব্যক্তির সাথেও অনায়াসে ভারতীয় মুদ্রায় লেনদেন করা যাবে।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি আরবিআই জানিয়েছে, ২০ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৬৪৪.৩৮ বিলিয়ন ডলার। ১৩ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এক সপ্তাহের মধ্যেই ভারতের রিজার্ভ প্রায় আট বিলিয়ন ডলার কমে যায়।

গোটা বিশ্বে রেমিট্যান্সের নিরিখে ভারতই শীর্ষে থাকে। ২০২৪ সালেও সেই তকমা ভারতের কাছেই থাকে। ২০২৪ সালে ভারতে রেমিট্যান্স বাবদ ১২৯ বিলিয়ন ডলার এসেছে। যা পাকিস্তান (৬৭ বিলিয়ন ডলার) এবং বাংলাদেশের (৬৮ বিলিয়ন ডলার) এই অর্থবর্ষের বাজেটের যোগফলের প্রায় সমান। সূত্র : হিন্দুস্তান টাইমস, ইকোনমিক টাইমস, পার্সটুডে ও অন্যান্য

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions