শিরোনাম
ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ রাঙ্গামাটি- আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজে ‘শহীদ মনির’ নামে হল করার দাবি পিসিসিপির দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে রাঙ্গামাটির কাপ্তাই ৪১ বিজিবি শীতবস্ত্র বিতরণ সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার

বান্দরবানে ক্লিপটন এগ্রোর ম্যানেজারকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা, মুক্তিপণ দাবি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ক্লিপটন এগ্রোর ম্যানেজার মো. রফিকুল ইসলামকে চাঁদার দাবিতে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করেছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে সরই ইউনিয়নের মেরাইত্তা এবং লুলাইং এর মাঝখানে অবস্থিত অফিস থেকে তাকে অপহরণ করেছে বলে ক্লিপটন এগ্রোর মালিক নুরুল আকতার জানিয়েছেন।

জানা গেছে, অপহরণকারীরা তার মুক্তিপণ বাবদ ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছে। অপহরণের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

লামা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, অপহৃত রফিকুল ইসলামকে উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে লামা রাবারের সুপার ভাইজারকে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions