শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়ির নাশকতা ও হত্যাচেষ্টা মামলার আসামি চট্টগ্রামে ধরা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি জসিম উদ্দিনকে (৫০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-০৭)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-০৭ এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত জসিম উদ্দীন পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজার এলাকার মৃত সাহেব মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, খাগড়াছড়ির মহালছড়ি থানার নাশকতা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জসিম উদ্দীনকে সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, জসিম আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহালছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions