শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে এসে আওয়ামী লীগ নেতা পুলিশের জালে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এসে নোয়াখালীর এক আওয়ামী লীগ নেতা পুলিশের জালে আটকা পড়েছে। তার নাম এম এ আজিজ (৬৭)। তিনি বর্তমানে কোতোয়ালী থানার পুলিশ হেফাজতে রয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গতকাল সোমবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা দেখা হচ্ছে। যাচাই বাচাই চলছে।

এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি, নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভা হাজিপুর হালিম কোম্পানির বাড়ি।

জানা গেছে, তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের বিশ্বস্ত সহযোগি ছিলেন। তিনি চট্টগ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions