শিরোনাম
আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী কে হবেন প্রেসিডেন্ট, চূড়ান্ত হবে স্থায়ী কমিটিতে ১১ দলে ভাঙন, জোট ছাড়ছে শরিকরা ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারি, বিএফআইইউ’র তদন্তে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার প্রমাণ,বুধবার হাইকোর্টে মামলার শুনানি ১৮ জন পূর্ণ মন্ত্রীর চলাচলে ব্যবহৃত পুলিশের প্রোটেকশন, বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করা হয়েছে

অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার সিদ্ধান্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত পিছু হটেছেন। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।

মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানেরমার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
প্রতিবেদনে বলা হয়, সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের মধ্যে আয়োজিত বৈঠকে ইন্টারসেপ্টর মজুত ফুরিয়ে যাওয়ার বিষয়টির ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়।

আলোচনার বিষয়ে অবগত দুটি সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, গত শুক্রবার ট্রাম্প আকাশপথে হামলা বাড়ানোর ইঙ্গিত দিলেও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে পরামর্শের পর আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত করেন।

কর্মকর্তারা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন একান্ত বৈঠকে সতর্ক করে বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করতে সক্ষম হলেও, ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হাতে থাকা ইন্টারসেপ্টরের মজুত দ্রুত নিঃশেষ হয়ে যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions