শিরোনাম
‘রাতের ভোটের’ ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক

ইরানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত ১৩

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ দেখা হয়েছে

ডেস্ক রিপেৃাট:- ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটি জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) বেলুচিস্তানের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে ইরানে একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনা ঘটলো। এর আগে, শনিবার (২১ ডিসেম্বর) রাজধানী তেহরান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় একটি আন্তঃনগর বাস খাদে পড়ে নয়জন যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন ১৪ জন।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি আইআরএনএকে বলেছেন, প্রদেশের জাহেদান এলাকার কাছে জ্বালানি ট্রাক-বাসের সংঘর্ষে নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions