শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী পাইমে মারমা নিহত, আহত ৫

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাইমে মারমা নামের এক কলেজ ছাত্রী নিহত এবং এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ডাকবাংলা পাড়া এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে আসা পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫- ৫০০৬) ও বাঙালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটের যাত্রীবাহী অটোরিকশার ( সিএনজি) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অটোরিকশায় থাকা কলেজ ছাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন।

নিহত কলেজ ছাত্রী বান্দরবান জেলা সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত আছেন বলে জানা গেছে

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions