শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িতে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩০০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড়ে ধর্ষণ ও হত্যার দায়ে মো. জাহাঙ্গীর আলম নামে একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক আসামীর অনুপস্থিতিতে এই রায় দেন। রাতে আদালত থেকে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হেমন্ত ত্রিপুরা।

মামলার সুত্রে জানা যায়,”২০১৮ সালের ১৮ ডিসেম্বর রাত ৮টার দিকে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় সেগুন বাগানে ফাতেমা আক্তার (৫৫) কে ধর্ষণ করে। পরে তাকে হত্যা করা হয়।

ভিকটিমের স্বজনেরা বাদী হয়ে ঘটনার ৭ দিন পর মো: জাহাঙ্গীর আলমকে আসামী করে রামগড় থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে ২০২০ সালে ২৮ জানুয়ারি আদালতে চার্জশীট দাখিল করা হয়। ২০২৩ সালের ৯ মে অভিযোগ গঠন করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ মোট ০৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ কর।

সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩) এর ৯(১)/৩০ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদানের নির্দেশ প্রদান করে বিচারক।

দন্ডপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম জামিনে বেরিয়ে বর্তমানে পলাতক রয়েছে। মামলার অপর আসামী মো: নজরুল ইসলাম এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions