শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

আওয়ামী লীগ পাহাড়ে বিভাজনের রাজনীতির জন্য দায়ী : ওয়াদুদ ভূইয়া

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, “শেখ মুজিব এবং আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িদের ‘বাঙালি’ হিসেবে আখ্যায়িত করার মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি শুরু করে। বিএনপি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বাঙালির পরিবর্তে বাংলাদেশি চেতনায় বিশ্বাস করে।”

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির বৈ-জয়ন্তী বৌদ্ধ বিহারে শতাধিক বৌদ্ধ ভিক্ষকে পিন্ডদান ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এসময় ওয়াদুদ ভূঁইয়া আরো বলেন, “আওয়ামী লীগ পাহাড়ে আঞ্চলিক দল সৃষ্টি করে ভ্রাতৃঘাতী সংঘাত শুরু করে। জনসংহতি সমিতিকে চাপে রাখার জন্য আওয়ামী লীগ চারটি আঞ্চলিক রাজনৈতিক দল তৈরি করেছে। কেএনএফসহ বিভিন্ন সংগঠন তৈরি করে অস্থিরতা তৈরি করেছে।”

পরে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় দেশনা প্রদান করে। এসময় বিভিন্ন বিহারের শতাধিক বৌদ্ধ ভিক্ষু, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions