শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

রাঙ্গামাটিতে ২৩ নভেম্বর সংবর্ধনা পাবেন সাফজয়ী ঋতুপর্ণা-মণিকারা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৭৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পাহাড়ের তিন স্বর্ণকন্যা সাফজয়ী ঋতুপর্ণা ও মনিকাদের সংবর্ধনা দেয়া হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, গর্বিত এসব খেলোয়ারদের সংবর্ধনা দিতে আমরা প্রস্ততি সেরে নিয়েছি। ২৩ নভেম্বর সকালে তাদের বিদ্যালয় ঘাগড়া উচ্চবিদ্যালয়ের মাঠে সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাক রূপনাদের নিয়ে যাত্রা শুরু করবে। প্রথম ট্রাকে গণমাধ্যমকর্মী, ২য় ট্রাকে ঋতু, রূপনা, মনিকা এবং কয়েকজন রাঙ্গাঙামাটির সাবেক ফুটবলার এবং শেষ ট্রাকে পুলিশের ব্যান্ড পার্টি থাকবে।

সঙ্গে শতাধিক মোটরসাইকেলও থাকবে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে দোয়েল চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে সম্মাননা প্রদান করা হবে। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হবে।

তিনি আরও বলেন এই আয়োজনকে সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। উক্ত সংবর্ধনায় শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

প্রঙ্গত, টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশকে আনন্দে ভাসানো নারী ফুটবল দল ভাসছে পুরস্কারের জোয়ারে। বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে সংবর্ধনা। দেশে ফিরে ছাদখোলা বাসে বাফুফে ভবনে নেয়া হয় ফুটবলারদের। সেখানে দলকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলকে এক কোটি টাকা পুরস্কার দেন এই মন্ত্রণালয়ের প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions