শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

সাংবাদিকতায় এ কে এম মকছুদ আহমেদ এর গৌরবের ৫৫ বছর পূর্তিতে রাঙ্গামাটি প্রেস ক্লাবে সুধী সংলাপের আয়োজন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৫০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাক রাঙ্গামাটি প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি সম্পাদক, পাহাড়ে বহু সাংবাদিক গড়ার কারিগর ও সাংবাদিকতার বাতিঘর হিসেবে যার নাম চলে আসে তিনি হলেন, পার্বত্য চট্টগ্রাম সাংবাদিকতা পেশায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। তার শনিবার (১৬ নভেম্বর) দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ পাহাড়ের সাংবাদিকতা পেশায় ৫৫ বসন্ত পেরিয়ে ৫৬ বর্ষে পদার্পণ করলো। জন্ম চট্টগ্রাম জেলার মিরসরাই। শিক্ষকতা ও সাংবাদিকতায় আলো ছড়িয়ে দেন পার্বত্য জেলায়। আর আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ এর ৫৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের আয়োজনে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সুধী সংলাপ সভার আয়োজন করা হয়েছে। এতে রাঙ্গামাটির প্রশাসনের কর্মকর্তাসহ তিন পার্বত্য জেলা ও চট্টগ্রাম সাংবাদিতার অবদান রাখা বিভিন্ন গুণী ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের পেশাগত জীবনের ৫৫টি বছর তিনি পাহাড়ের মানুষের হাসি-কান্না-আনন্দ, সুখ-দুঃখসহ এই পার্বত্য অঞ্চলের উন্নয়ন-অগ্রগতি-বঞ্চনার কথা তাঁর শাণিত কলমে জাতির সামনে তুলে ধরার পাশাপাশি পাহাড়ের শান্তি প্রক্রিয়ায় তিনি অসামান্য অবদান রেখেছেন। রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ সম্পাদক চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ পাহাড়ের সংবাদপত্র ও সাংবাদিকতার আলোকবর্তিকা হয়ে সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় এখনো পর্যন্ত কাজ করে চলেছেন। পাহাড়ের জনদূর্ভোগ লাঘবে সরকার ও জনগণের মধ্যে সর্ম্পক স্থাপনে মকছুদ আহমেদের অনন্য অবদান রয়েছে। পার্বত্য চট্টগ্রামে প্রিন্ট মিডিয়ার যুগ থেকে শুরু করে বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার যুগ পর্যন্ত পথ পরিক্রমায় তার এই অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ কে এম মকছুদ আহমেদ দৈনিক গিরিদর্পনের সম্পাদক নয় শুধু, তিনি পাহাড়ের চারণ সাংবাদিক হিসেবে সর্বাগ্রে পরিচিত মুখ। পাহাড়ের আনাচে কানাচে সবার দিকনির্দেশক এই পাইওনিয়ার লেখক ও সম্পাদক পর্বতের জীবন্ত কিংবদন্তি। তিনি বিবিসি’র স্বনামধন্য একজন সফল প্রতিনিধি। বর্তমানেও দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি কাজ করে চলেছেন। গুণীর সম্মান স্বয়ং সৃষ্টিকর্তাই নির্ধারণ করে রাখেন। পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার অগ্রদুত একেএম মকছুদ আহমেদের অবদান কোন ভাবেই ছোট করে দেখার সুযোগ নেই কারোর। তিনি পাহাড়ে সাংবাদিকতা শুরু করেছেন বলেই, আজকে সাংবাদিকতা বিস্তার লাভ করেছে। তিনি পার্বত্য চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যের একজন জলন্ত স্বাক্ষী। এ অঞ্চলের উত্থান-পতনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত তিনি। কৃতজ্ঞতা সাথে বলতে চাই, বসুন্ধরা গ্রুপ এই গুণী সাংবাদিককে সম্মান দিয়ে পার্বত্য চট্টগ্রামের আপামর জনগণকে সম্মানিত করেছে। এই গুণী মানুষটিকে পার্বত্য সাংবাদিকতার কিংবদন্তি এই প্রবীন সাংবাদিককে রাষ্ট্রীয় পুরষ্কারে ভুষিত হওয়ার সকল কাইটেরিয়া পূরণ হয়েছে অনেক আগেই।
দীর্ঘ পথ চলায় একেএম মকছুদ আহমেদ সত্য সংবাদ প্রকাশ হতে কখনো নিজেকে বিরত রাখেননি কোন দিন। অনেক সময় সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে মৃত্যু ঝুঁকি এসেছিলো বার বার। তার লেখনির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সমস্যা, সম্ভাবনা, পার্বত্য চট্টগ্রাম চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে পাহাড়ের মানুষের কথা দেশ বিদেশের পত্র-পত্রিকায় তুলে ধরেছেন। তাই এ কে এম মকছুদ আহমেদ এই পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার বাতিঘর এবং পাহাড়ের জলন্ত কিংবদন্তি একজন মানুষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions