শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়ি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দিদারসহ চট্টগ্রাম থেকে গ্রেফতার ৪

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৮২ দেখা হয়েছে

খাগড়াছড়ি :- খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ চারজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চার জনের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজের নাম জানা গেছে। অপর দুইজনের নাম জানা যায়নি।

বুধবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, দিদারুল আলমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আনতে জেলা পুলিশের একটি টিম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions