শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদকে ঘিরে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে : পার্বত্য উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৬১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদকে ঘিরে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটির জেলা প্রশাসনের সম্মলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে স্টোকহোল্ডারগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে হবে। সারাবছর কাপ্তাই হ্রদের পানির উৎস ধরে রাখতে বাঁশসহ পানি ধরে রাখার অন্যান্য গাছ লাগাতে হবে। হ্রদের ড্রেজিং করলে মাটিগুলো দিয়ে রাবার ড্যাম তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি পরিবেশের কোন ক্ষতি না হয়।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি জেলার ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions