শিরোনাম
নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ বিএনপি নেতা আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ জাহাঙ্গীর আলম ফরাজী(৪৮)নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সুবিদখালি তিন রাস্তার মোড় সংলগ্ন তার বাস থেকে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর আলম ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের মোতালেব ফরাজির ছেলে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরে যৌথ বাহিনী জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির দুইটি কক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর ফরাজীকে আটক করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার বলেন, আটককৃত জাহাঙ্গীর ফরাজীর বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions