শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

খাগড়াছড়ি সেনানিবাসে গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি সেনানিবাসে ‘শহীদ মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিনের’ নামানুসারে নবনির্মিত গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে ওই রেঞ্জের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান,পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েলসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন গত বছরের ১২ মার্চ বান্দরবানে রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে শাহাদাত বরণ করেন। তার এ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে খাগড়াছড়ি রিজিয়ন তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার নামানুসারে এ গ্রেনেড ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions