শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

আবারও গাজায় আবাসিক ভবনে ইসরাইলি হামলায় ৫০ শিশু সহ নিহত ৮৪

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা অব্যাহত রয়েছে।গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন।এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন।ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরাইল বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধার-কর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণ-সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।

তবে উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর।এদিকে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর পৃথক দুটি রকেট হামলায় চার বিদেশি কর্মী এবং তিন ইসরাইলিসহ সাতজন নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর দুটি পৃথক রকেট হামলায় উত্তর ইসরাইলে সাতজন নিহত হয়েছেন।দেশটির কর্তৃপক্ষ বলছে, কয়েক মাসের মধ্যে এই ধরনের হামলার ইসরাইলের জন্য মারাত্মক ঘটনা।

ইসরাইলি ও থাই কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলার কাছে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরাইলি নাগরিকসহ চারজন নিহত হয়েছেন।উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে অপর রকেট হামলায় দুই ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions