শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিতে ছাত্রনেতা সাব্বিরের নেতৃত্বে “জয় বাংলা”শ্লোগান বাতিলের দাবিতে গণমিছিল

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- যে জয় বাংলা শ্লোগান দিয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলাসহ গত ১৫ বছরে সারা বাংলাদেশে যত অপরাধমূলক কর্মকান্ড শুরু এবং শেষ হয়েছে সেই জয় বাংলা শ্লোগানকে নিষিদ্ধের দাবিতে পার্বত্য রঙ্গোমাটি শহরে গণমিছিল সমাবেশ করেছে ছাত্রদল, যুবদলসহ বিএনপি পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী।

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন সাব্বিরের নেতৃত্বে সোমবার বিকেলে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু করে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি মো” জাফর, শাহআলম, যুগ্ম সম্পাদক মোস্তাক আহাম্মেদ টিপু, দপ্তর সম্পাদক সবুজ, সহ-সাংগঠনিক কামাল হোসেন, রহিম, ছাত্রদল নেতা মানিক, রাজুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতার গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরসহ তথাকথিত জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করতে হবে। জয় বাংলা শ্লোগান দিয়ে ছাত্র আন্দোলনে ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর ঝাপিয়ে পড়েছিলো।

এই জয় বাংলা শ্লোগান দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়েছে। যে শ্লোগান দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করা হয়, যে শ্লোগান দিয়ে মানুষ খুন করা হয়, এমন শ্লোগান জাতীয় শ্লোগান হতে পারে না। বক্তারা অবিলম্বে জয় বাংলা শ্লোগান বাতিল করে গেজেট প্রকাশ করার আহবান জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions