শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রাঙ্গামাটিতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকা প্রদান কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- জরায়ুমুখ ক্যান্সার (সার্ভিক্যাল ক্যান্সার) প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদান কার্যক্রম রাঙ্গামাটিতে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

টিকা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি দে, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।

এসময় বক্তারা বলেন, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সরকার বিনামূল্যে এই টিকা প্রদান করছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার কিশোরীদের মাঝে এই টিকাদানের উদ্যেগ গ্রহণ করেছে। বেসরকারিভাবে এই টিকা গ্রহণ ব্যয় সাপেক্ষ, তাই সরকার দেশের সকল কিশোরীদের মাঝে এই টিকা গ্রহণ ও সুস্থতা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন শুরু করেছে।

বক্তারা আরো বলেন, ১৮ দিনের বিশেষ ক্যাম্পেইনে রাঙ্গামাটির ১০টি উপজেলা ও একটি পৌরসভার ৯৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৯০০ জনকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রথম দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৭৩ শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions