শিরোনাম
আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায় পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে,বাড়ছে অসন্তোষ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ বান্দরবান থেকে ফিরে জ্বর-খিচুনি, ৩ দিন কোমায় থাকার পর মৃত্যু অধ্যাপক জুথির রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে

প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন প্রিয়াঙ্কা, মনোনয়নপত্র জমা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গেছে। কিন্তু আগে কখনও নির্বাচনে লড়েননি। বুধবার কেরালার ওয়েনাড লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নেমে পড়লেন প্রিয়াঙ্কা।
মা সোনিয়া গান্ধী, ভাই রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড় লোকসভা আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী।

এক জনসমাবেশে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, আমি ৩৫ বছর ধরে দলের জন্য নির্বাচনী প্রচারে অংশ নিয়েছি। প্রথমবারের মতো নিজের জন্য ভোট চাইছি।

গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী রাইবেরিলি ও ওয়েনাড় আসনে বিজয়ী হন। দু’টি কেন্দ্রেই ভাইয়ের প্রচারে অংশ নেন প্রিয়াঙ্কা। লোকসভা ভোটে দু’টি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড় আসনটি তিনি ছেড়ে দেওয়ায় আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে।
নির্বাচনে প্রিয়াঙ্কা জিতলে গান্ধী পরিবারের তিন সদস্য একসঙ্গে ভারতের সংসদের সদস্য হবেন। বর্তমানে রাহুল গান্ধী লোকসভার সদস্য এবং সোনিয়া গান্ধী রাজ্যসভার সদস্য রয়েছেন। সূত্র : এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions