শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িতে সহযোগিসহ ভারতীয় নাগরিককে আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৮১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত থেকে রনি দাস (৩২) নামে এক ভারতীয় নাগরিকেক আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে ৪০ বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় একজন বাংলাদেশী সহযোগিকে আটক করা হয়েছে বলে জানান তিনি। মেজর আফিক হাসান আরও বলেন, গতকাল দুপুরের মাটিরাঙার খেদাছড়া ব্যাটালিয়নের শফিটিলা বিওপি এলাকায় বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের সময় রনি দাসকে আটক করা হয়।

আটককৃত রনি দাস দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার ললিত দাসের ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড ও আধার কার্ডের ছবি পাওয়া যায়।

এছাড়াও আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৬০০ টাকা পাওয়া যায়। এসময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগি হিসেবে মাটিরাঙ্গায় বেলছড়ির বাসিন্দা মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।

এছাড়া সাইফুলের মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions