শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

প্রেসিডেন্ট পদে শূন্যতা সৃষ্টি করতে চক্রান্ত চলছে : সালাহ উদ্দিন আহমদ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রেসিডেন্টের পদে শূন্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসরা নানা চক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

বুধবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রেসিডেন্টের পদটা একটা সাংবিধানিক পদ বা একটা প্রতিষ্ঠান। সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে।

রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রের উত্তরণের পথটা বিলম্বিত হয় বাধাগ্রস্ত হয় তা জাতির কাম্য নয়। পতিত ফ্যাসিবাদের ও তাদের দোসরা ষড়যন্ত্র করছে। সেজন্য সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধভাবেই এই ষড়যন্ত্রের মোকাবিলা করবো।

আপনারা প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণ চান কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রেসিডেন্টের পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে। যেটা জাতির কাম্য নয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions