শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে : ধর্ম উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৯৬ দেখা হয়েছে

বান্দরবান:- পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তিন পার্বত্য জেলার পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২০ অক্টোবর) সকালে বান্দরবান শহরের জেলা মডেল মসজিদ ও কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতির পর বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার চালাচ্ছে। মানুষের মাঝে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত এই সংস্কার কাজ চলমান থাকবে।

এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু.আ. হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, জেলা পুলিশ সুপার, শহীদুল্লাহ কাওছারসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা সকালে বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকা, নিউ গুলশান, মেঘলা ও রেইছা এলাকায় লম্বা ঘোনার মডেল মসজিদ ও কমপ্লেক্সের জায়গা পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions