শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন না হওয়ায় জনগণ স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে–বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল বান্দরবানকে সুন্দরভাবে সাজানো এবং সকল ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ বলেন, “বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন না হওয়ায় জেলা পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, আর এতে সাধারণ জনগণ স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”

নেতৃবৃন্দ আরও জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আওতায় ২৮টি ন্যস্ত বিভাগ রয়েছে। কিন্তু বর্তমান চেয়ারম্যান ও সদস্যরা পলাতক থাকায় এই বিভাগের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, “প্রশাসনে তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরশাসকের নিয়োগকৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত দলীয় দোসররা এখনও বহাল তবিলতে থাকায় তারা বর্তমান সরকারকে বিতর্কিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।”

এসময় নেতৃবৃন্দ সাংবাদিকসহ সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পাশে ঐক্যবদ্ধভাবে থাকার আহবান জানান।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বান্দরবান জেলা প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, হাবিব আল মাহমুদ, আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions