শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

মা‌র্কিন মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক, কী আলোচনা হলো?

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তরের মুখ্য উপসহকারী মন্ত্রী শেলবি স্মিথ উইলসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিন।

বৈঠকে বাংলাদেশে দুর্নীতি দমন, দেশ থেকে টাকা পাচার এবং চু‌রি হওয়া সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা করেন তারা।

ওয়া‌শিংটন স্থানীয় সময় গত শুক্রবার স্মিথ উইলসনের সঙ্গে তার দপ্তরে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়। রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে আরও জানা‌য়, আলোচনায় সংস্কার, এমএলএ চুক্তি, ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগ, বিচার বিভাগ এবং মিডিয়াতে অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি বাড়ানোর জন্য প্রযুক্তিগত সহায়তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে, এই বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তর তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, স্বচ্ছতা আর জবাবদিহি হচ্ছে আইনের শাসনের মূল ভিত্তি। পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে দুর্নীতি দমন, আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে স্মিথ উইলসনের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions