শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

সাবের হোসেন ও এম এ মান্নানের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার ও ‘ভারতের সাথে করা দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে’- গণঅধিকার পরিষদের

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২০২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের সাথে করা সকল দেশবিরোধী চুক্তি বাতিল ও গণহত্যাকারী সংগঠন আ’লীগকে নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ বিক্ষোভ সমাবেশ করেছে। এতে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের আহবায়ক কর্নেল অব মিয়া মশিউজ্জামান বলেন, ভারতের সাথে করা দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। সাবেক ভোটারবিহীন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও এম এ মান্নানের জামিন বাতিল করে তাদেরকে অতিদ্রুত করুন।

সভায় দলটির সদস্য সচিব ফারুক হাসান বলেন, আ’লীগ এখন আর রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পরেনা। আওয়ামীলীগ এখন একটি গণহত্যাকারী সংগঠন। আর পৃথিবীর ইতিহাসে কোন গণহত্যাকারী সংগঠনের রাজনীতি করার কোন ইতিহাস নেই। তাই আমরা অনতিবিলম্বে আ’লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। একইসাথে ভারতের সাথে করা দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে। দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, আ’লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। দেশের অধিকাংশ জনগণ চায়, আ’লীগকে নিষিদ্ধ করা হোক।

সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমামউদ্দিন বলেন, আমরা আ’লীগকে আর বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। যাদের হাতে বাংলাদেশের জনগণের রক্তের দাগ লেগে আছে তাদের রাজনীতি করার আর কোন অধিকার নেই। মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য সাদ্দাম হোসেন, দপ্তর সহ-সমন্বয়ক আরিফ বিল্লাহ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, যুব অধিকার পরিষদের সদস্য সচিব সোহেল মৃধা প্রমূখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions