শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রাঙ্গামাটির রাজস্থলী, চন্দ্রঘোনা ও কাপ্তাই থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী থানা, চন্দ্রঘোনা থানা ও কাপ্তাই থানা আকষ্মিক পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

পুলিশ সুপার উপরোক্ত থানায় পৌঁছালে স্ব স্ব থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় পুলিশ সুপার থানাসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার উপরোক্ত থানা এলাকা ঘুরে দেখেন। থানার অস্ত্রাগার, মালখানা, ফোর্সের আবাসন ব্যবস্থা এবং থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তিনি থানায় রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এসময় পুলিশ সুপার রাজস্থলী থানা, চন্দ্রঘোনা থানা এবং কাপ্তাই থানায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সকলের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সবার সাথে উন্মুক্ত আলোচনা করেন। পুলিশ সদস্যদের কল্যাণসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এসময় পুলিশ সুপার থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক বিষয়ে সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার, বিলাইছড়ি সার্কেল মো. আবুল কাসেম চৌধুরীসহ থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions