শিরোনাম
মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি রাঙ্গামাটির কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার ও দোয়া মাহফিল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় কাপড় উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৯২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ভারতীয় কাপড় উদ্ধার করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন।

শনিবার ( ৫ অক্টোবর ) গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় উ‌দ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কাপড়ের মধ্যে রেয়‌ছে জিন্স প্যান্ট, টি শার্ট, শার্ট ও কলার টি শার্ট । যার বর্তমান বাজার মূল্য ১লাখ ৭৫ হাজার টাকা।

সূত্র জানায়, অবৈধ প‌থে ভারতীয় কাপড়ের একটি চালান মোটরসাইকেল যোগে নিয়ে আসা হচ্ছে। এমন ত‌থ্যের ভি‌ত্তি‌তে ভোর রা‌তে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু আনন্দ বাজার এলাকায় ওয়ারেন্ট অফিসার টিএ মো. হারুনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাপড় ফেলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় কাপড় জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা, মাদকদ্রব্য, বিভিন্ন অপরাধ রোধে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। এসব অপরাধ কর্মকাণ্ড দমনে সেনাবাহিনীর এঅভিযান অব্যাহত থাকবে ব‌লে জানান তি‌নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions