শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

স্ত্রীকে হত্যা করে পাহাড়ে লাশ রেখে দুবাই উড়াল দিল স্বামী

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক পাহাড়ে রেখে দুবাই চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল (মঙ্গলবার) দুপুরে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পিবিআইয়ের তথ্য বলছে, নিহত নারীর নাম আমেনা বেগম (৩৩)।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পাহাড়ে পাওয়া নারীকে খুন করে একদিন পরে বিদেশে চলে গেছেন স্বামী ইয়াসিন আরাফাত।’

একই বিষয়ে নিহত আমেনার পিতা কামাল উদ্দিন বলেন, ‘আমার মেয়েকে বেড়ানোর কথা বলে আনোয়ারায় নিয়ে যায় তার স্বামী। সেখানেই আমার মেয়েকে তার স্বামী খুন করেছে।’

সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমেনার এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান ছিল।

দুবাই প্রবাসী ইয়াসিন আরাফাতের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। সেই সংসারে একটি সন্তান রয়েছে। কিন্তু ইয়াসিনের পরিবার আমেনাকে মেনে নেয়নি। এ কারণে স্ত্রীকে তিনি নগরের বাকলিয়া তক্তারপুল এলাকায় ভাড়া বাসায় রাখতেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহত নারীর স্বামী দুবাইপ্রবাসী। কিছুদিন আগে সে দেশে আসে। স্ত্রীকে না জানিয়ে আরেকটি বিয়ে করে সে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions