শিরোনাম
কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন

রাঙ্গামাটির মানিকছড়ি চেক পোষ্টে ৬লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেক পোষ্টে প্রায় ৬লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি শহর থেকে ছেড়ে যাওয়া একটি কুরিয়ার সার্ভিস গাড়িতে তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করেছে চেক পোষ্টে থাকা আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, ঢাকা মেট্টো-ম ১৩-২৩৩৫ স্টেড ফাস্ট নামে কুরিয়ার সার্ভিস গাড়িতে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি চালিয়ে বড় বড় ৩-৪টি কাটুনে ভারতীয় সিগারেটসহ গাড়িটি জব্দ করেছে। এসময় ট্রেডফার্স্ট কুরিয়ার সার্ভিসের একটি ছোট কাভার্ট ভ্যান গাড়িসহ দুইজনকে আটক করেছে রাঙ্গামাটি সেনা জোন কর্তৃপক্ষ। আটককৃতরা হলো ট্রেডফার্স্ট কুরিয়ার রাঙ্গামাটি শাখার ইনচার্জ জোনাল ম্যানেজার পিয়েল চাকমা ও সহকারী ম্যানেজার তারেকুল ইসলাম।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ সবুজ জানান, আমি শুনেছি সেনাবাহিনী তল্লাশি করে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ভারতীয় সিগারেট জব্দ করেছে। পরে সেনাবাহিনী সিগারেটসহ ২জনকে বিজিবিকে হস্তন্তর করেছে। তবে এবিষয়ে তেমন কিছু বলছে পারছে না এস আই সবুজ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাহেদ উদ্দিন জানান, দুপুরের দিকে শহরের প্রবেশ পথ মানিকছড়ি চেক পোস্টে আইনশৃঙ্খলাবাহিনী তল্লাশি চালিয়ে বড় বড় ৩-৪টি কাটুনে ভারতীয় সিগারেটসহ ২জনকে আটক করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions