শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

রাঙ্গামাটিতে অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৬৮২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় অনিক কুমার চাকমা হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অনিক কুমার চাকমা হত্যা মামলায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে এক আসামিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে আসামিকে রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভিন মিলির আদালতে তোলা হলে বিচারিক জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, আসামি মো. রুবেল (২৩) রাঙ্গামাটি জেলা শহরের চম্পকনগর এলাকার বাসিন্দা। শুক্রবার বিকালে আদালতে তোলা হলে রুবেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা থেকে আসামি রুবেল গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে তোলা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’

প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাঙ্গামাটি শহরের সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় জেলা শহরের কালিন্দীপুর এলাকার প্রবেশমুখে অনিক কুমার চাকমাকে পিটিয়ে হত্যা করা হয়। অনিক কুমার চাকমা রাঙ্গামাটি সদর উপজেলা জীবতলী ইউনিয়নের নোয়াদম পাড়ার আদর সেন চাকমার ছোট ছেলে এবং কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পিটিয়ে হত্যার ঘটনার পর দুদিন পর ২২ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন অনিকের বাবা আদর সেন চাকমা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions