শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

‘পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করছে’

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- ২৪ পদাতিক ডিভিশনের জি.ও.সি মেজর জেনারেল মো. মাইনুর রহমান বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয় আর সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে।

তিনি সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে ৫ শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা, ডেউটিন, সেলাই মেশিন, সার বীজ বিতরণসহ ৮শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণকালে এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ও লক্ষ্মছি জোন অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions