শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

স্বাস্থ্য উপ-কমিটির তথ্য,আন্দোলনে নিহত ১৫৮১

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে শহীদদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি ও জাতীয় নাগরিক কমিটি। প্রাথমিক এই তালিকায় মোট ১ হাজার ৫৮১ জনের শহীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে স্বাস্থ্য উপ-কমিটি, নাগরিক কমিটিসহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে এ সংখ্যা এখনো চূড়ান্ত নয় বলে জানানো হয়। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপ-কমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম বলেন, আমাদের প্রাথমিক তালিকার তথ্য যাচাই-বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে প্রেরণ করা হয়েছে।

এই কমিটি তথ্য যাচাই-বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকা প্রণয়নের কাজে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্য বেশ কয়েকটি সংস্থা সহায়তা করেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য প্রদান করে সহযোগিতা করেছেন, যা এই তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য ফরহাদ আলম ভূঁইয়া বলেন, এ তালিকার কাজ এখনো চলমান, এটি চূড়ান্ত নয়। চূড়ান্ত তালিকা পরে জানানো হবে। আহত ব্যক্তিদের কী ধরনের তথ্য পেয়েছেন- এমন প্রশ্নের জবাবে তারেকুল ইসলাম বলেন, আমরা বর্তমানে ৩১ হাজারের বেশি আহতের নাম পেয়েছি। তবে এই তথ্যগুলো চূড়ান্ত নয়। সংখ্যা আরও বাড়বে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা ইতি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মো. নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ গত ২২শে সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপ-কমিটি ১৪২৩ জন নিহতের তথ্য প্রকাশ করে। এ ছাড়া ২২ হাজার আহতের তথ্য দেয়া হয় এদিন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions