শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

টেকনাফে পাহাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে মো. রফিক নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ৫ দিন আগে থেকে নিখোঁজ ছিল।

ভিকটিম মো. রফিক (২৮) টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেরুনতলীর নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে দমদমিয়া কেয়ারী ঘাট এলাকার পাহাড়ের ভেতর থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন।

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, মো. রফিক ৫দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ ছিল।পরিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে। পরে ৬ দিনের মাথায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে টেকনাফের দমদমিয়া কেয়ারী ঘাট এলাকার গহীন পাহাড়ের ভেতরে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহের সন্ধান পায়।

এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions