শিরোনাম
টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

লেবাননে বিভিন্ন স্থানে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮০০

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ হয়েছে। এটি মূলত ছোট এক ধরনের যন্ত্র যা দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূতও রয়েছেন। তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণে আহত হয়েছেন।
লেবাননে বিভিন্ন স্থানে বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮০০
যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ন্ত্রণ করবে যারা

হিজবুল্লাহ জানিয়েছে, তাদের বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠান পেজার ব্যবহার করে থাকে। এছাড়া তারা আটজন নিহতের তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন স্থানে এ বিস্ফোরণকে অপরাধমূলক আগ্রাসন উল্লেখ করে এর জন্য তারা ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়া জানান, নিহতদের মধ্যে আট বছরের এক মেয়ে শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ২০০ জনের অবস্থা গুরুতর। তাদের বেশিরভাগ মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন।

বিস্তারিত আসছে…

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions