শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

সরকারে দুই প্রজ্ঞাপনে নওশাবার নাম, যা বললেন তিনি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩০ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর নতুন করে দেশ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সংস্কৃতি অঙ্গনে এসেছে তিনটি প্রজ্ঞাপন। এরমধ্যে দুটিতেই সদস্য হিসেবে আছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। চলচ্চিত্রের বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সরের সদ্য গঠিত বোর্ডের সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে তাকে।
অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রকাশ করেছেন স্বস্তিও। কারণ, তিনি বিগত সরকারের আমলে তুমুল নিগ্রহের শিকার হয়েছেন তিনি। গ্রেপ্তার-রিমান্ডসহ খেটেছেন জেল।
সয়েছেন নির্যাতন। হারিয়েছেন কাজ। এমনকি ঠকেছেন শিল্পমাধ্যম থেকেও।

একইদিনে গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বাসিত নওশাবা।
সঙ্গে অভিজ্ঞ অন্য সদস্যদের সঙ্গে কাজটা ঠিকঠাক করে যেতে পাওয়ার প্রত্যয় এই অভিনেত্রীর।

কালের কন্ঠকে তিনি বলেন, ‘এটা অনেক বড় দায়িত্ব। এক দিনে দুটি দায়িত্ব পাওয়ার খবর পেয়েছি। আমার বাবা বলতেন, ‘তুমি যেমন মানুষ, তেমনই সন্মানটাও পাবে।’ মনে হচ্ছে বাবার কথাটাই সত্যি হয়েছে।
আমি কোনো দলেরও লোক নই। কোনো দলে হয়ে দায়িত্ব পাইনি। সুতরাং সাধারণ মানুষের কথা চিন্তা করে সবাইকে সঙ্গে নিয়ে ঠিকঠাক কাজটা করে যাব।’

তিনি আরও বলেন, ‘দায়িত্বটা হলো ভাবার বিষয়। সেভাবেই ভেবে এগিয়ে যাবো। আমি গত কয়েক বছরে খুব একটা কাজ করিনি। কিন্তু বসে থাকিনি। আদিবাসি, স্পেশাল শিশুসহ অনেক কিছু নিয়ে কাজ করেছি। সেই জায়গা থেকে নতুন দায়িত্ব পালন আমার জন্য হয়তো কঠিন। এই জায়গায় আমি একেবারে নবজাতক। বাকি যারা আছেন তাদের কাছ থেকে শুনবো ও শিখবো। আসলে দেশ সস্কারের কাজ শুরু হয়েছে। সেখানে যদি আমি এক বিন্দুও দিতে পারি। সেটাই আমার বড় প্রাপ্তি।’

বিগত সরকারের রোষানলের কারণে এই দায়িত্ব নাকি যোগ্যতায় পেয়েছেন এমন প্রশ্নে নওশাবা বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো ভাবছি। আসলে আমি পুরো কাজটা নিয়ে প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাই। সেটা সময় বলে দেবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions