শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতেও ঢুকছে পানি, মহাসড়কে পাহাড় ধস

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৩৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- অতি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে খাগড়াছড়ির পর এবার রাঙ্গামাটিতেও পানি ঢুকতে শুরু করেছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। এদিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় পাহাড় ধসে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

কাউখালী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ে যান চলাচল ব্যহত হচ্ছে। কাউখালী উপজেলা সদরে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পানির নিচে তলিয়ে গেছে। চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় পাহাড় ধসে পড়ে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত এ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায় সর্বত্র ভয়াবহ অবস্থা। স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এ এলাকায় জন্মের পর বিগত ২০/৩০ বছরে পানি দেখেননি।

কাউখালী বাজারের সন্নিকটে কাউখালী খালের উপর তৈরি করা বিকল্প সেতু যে কোন মূহুর্তে পানির ধসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোদমে বন্ধ হয়ে যাওয়ার সম্বাবনা রয়েছে। এছাড়া উপজেলা সদরের একেবারে কাছাকাছি কার্বারী পাড়া এলাকায় নির্মিত সরকারি আশ্রয়পাহাড় ধসে প্রকল্পের সব ঘর পানির নিচে তলিয়ে গেছে। গভীর রাতে হঠাৎ করে পানি বেড়ে গেলে এসব ঘরে বসবাসকারীরা কোন মতে জীবন নিয়ে ঘর থেকে বের হতে পেরেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions