শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৩৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৮ আগস্টা) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট এড়াতে কাজ করছেন তারা।

এসব শিক্ষার্থীরা মোটরসাইকেলচালকদের হেলমেট পরতে এবং গাড়ির চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানাচ্ছেন। পাশাপাশি সড়ক পারাপারে জনতাকে সহযোগিতা করছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সড়কে গাড়ি চলাচল বেড়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলেও সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। তবে তাদের পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা এড়াতে আনসার সদস্য এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

গত দুদিন ধরে রাঙ্গামাটিতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ায় স্কুল-কলেজে শিক্ষার্থীরা যেতে শুরু করেছেন। হাট বাজার, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চলছে বিকিকিনি। সরকারি অফিসগুলোতে বেড়েছে কর্ম ব্যস্ততা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions